হল

হল [ hala ] বি. সোনার প্রলেপ বা সোনালি প্রলেপ; গিলটি।

[আ.]।

হল [ hala ] বি. বড়ো ঘর।

[ইং. hall]।

হল [ hala ] বি. লাঙল।

[সং. √ হল্ + অ]।

হলকর্ষণ, হলচালনা, হলচালন বি. লাঙল দিয়ে জমি চাষ।

হলধর, হলভৃত্, হলী (-লিন্) বি.
কৃষক;
কৃষ্ণের আগ্রজ বলরাম।

হলায়ুধ বি.
বলরাম;
স্মৃতিশাস্ত্রের সুপ্রসিদ্ধ গ্রন্হকার।

হল্য বিণ.
হলসম্বন্ধীয়;
কর্ষণযোগ্য।

হল্, হস্ [ hal, has ] বি. পাণিনি-ব্যাকরণে ব্যঞ্জনবর্ণের সাংকেতিক নাম।

হলন্ত, হসন্ত বি.
ব্যঞ্জনবর্ণ;
(বাং.) ব্যঞ্জনবর্ণের চিহ্নবিশেষ (্)।

☐ বিণ.
ব্যঞ্জনান্ত;
ব্যঞ্জনচিহ্নযুক্ত, হস্চিহ্নযুক্ত।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...