হিম

হিম [ hima ] বি.
১ শীতঋতু (হিমাগম);
২ তুষার (হিমপাত);
৩ শীতল স্পর্শ, শৈত্য (হিমে টেকা দায়);
৪ শিশির।

☐ বিণ. শীতল, ঠাণ়্ডা (হিমবাত)।

[সং. হিম + অ]।

হিমকর বি. (শীতল কিরণবিশিষ্ট বলে) চন্দ্র।

হিমগিরি, হিমবান (-বত্), হিমশৈল বি. (সর্বদা তুষারাবৃত থাকে বলে) ভারতের উত্তর সীমানায় অবস্হিত জগদ্বিখ্যাত পর্বতশ্রেণী, হিমালয়।

হিমপাত বি. তুষারপতন।

হিমবাহ বি. পর্বতগাত্র বেয়ে নিম্নদিকে ধীরে প্রবহমাণ তুষারস্রোত, glacier (বি. প.); তুষার-ঝটিকা।

হিমমণ্ডল বি. দুই মেরুর সন্নিহিত ক্ষীণতম সূর্যালোকবিশিষ্ট ভূভাগ, frigid zone (বি. প.)।

হিমরেখা বি. পর্বতাদির যে রেখার উপরিস্হিত অংশ সর্বদা তুষারাবৃত থাকে, snow-line (বি. প.)।

হিমশিম বি. অত্যধিক পরিশ্রমে ক্লান্ত হওয়ার ভাব, হয়রান অবস্হা (হিমশিম খাওয়া)।

হিমশিলা বি. তুষার, করকা।

হিমশীতল বিণ. তুষারের মতো ঠাণ্ডা।

হিমসাগর বি.
১ তুষার সমুদ্র;
২ (আল.) প্রবল শৈত্য;
৩ এক জাতের উত্কৃষ্ট আম;
৪ মাথা ঠাণ্ডা রাখে এমন কবিরাজি তেলবিশেষ।

হিমাংশু বি. (শীতল কিরণবিশিষ্ট বলে) চন্দ্র।

হিমাগম বি. হেমন্তকাল; শীতঋতু।

হিমাঙ্গ বিণ. তাপশূন্য দেহযুক্ত।

☐ বি. তাপহীন বা প্রাণহীন দেহ।

হিমাচল বি.
১ হিমালয় পর্বত;
২ পাঞ্জাবের উত্তরপূর্বস্হ প্রদেশ।

হিমাদ্রি বি. হিমালয়-পর্বতশ্রেণি।

হিমানি বি. তুষারপুঞ্জ, বরফ।

হিমালয় দ্র হিমগিরি।

হিমালয় নন্দিনী বি. দুর্গাদেবী।

হিমেল বিণ. হিমশীতল; অত্যন্ত ঠাণ্ডা (হিমেল হাওয়া)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post