লক্ষ্মী

লক্ষ্মী [ lakṣmī ] বি. (স্ত্রী.)
1 বিষ্ণুপত্নী এবং ধনসম্পদ ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী, রমা, কমলা;
2 সৌভাগ্য, শ্রী (গৃহলক্ষ্মী)।

☐ বিণ. (বাং.) শান্তপ্রকৃতি, সুবোধ (লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী ছেলে)।

[সং. √ লক্ষ্ + ম + ঈ]।

লক্ষ্মীকান্ত, লক্ষ্মীপতি বি. নারায়ণ, বিষ্ণু।

লক্ষ্মীছাড়া বি. বিণ. শ্রীভ্রষ্ট; দুর্ভাগা; দুষ্ট।

লক্ষ্মীজনার্দন বি.
1 লক্ষ্মী ও নারায়ণ;
2 শালগ্রামবিশেষ।

লক্ষ্মীটি বি. সুবোধ ও শান্তপ্রকৃতি ব্যক্তিকে বা প্রিয়পাত্রকে আদরের সম্বোধনবিশেষ।

লক্ষ্মীনারায়ণ–লক্ষ্মীজনার্দন -এর অনুরূপ।

লক্ষ্মীবান (-বত্), (বাং.) লক্ষ্মীবন্ত, লক্ষ্মীমন্ত বিণ.
1 সৌভাগ্যবান;
2 ধনবান।

লক্ষ্মীবার বি. বৃহস্পতিবার, ওই দিনে লক্ষ্মীর পূজা হয় বলে।

লক্ষ্মীবিলাস বি. কবিরাজি তেল বা জ্বরঘ্ন ওষুধবিশেষ।

লক্ষ্মীশ্রী বি. কল্যাণসূচক কান্তি।

লক্ষ্মীস্বরূপিণী বিণ. (স্ত্রী.) মূর্তিমতী লক্ষ্মীর মতো, রূপে-গুণে লক্ষ্মীতুল্যা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...