লঘু

লঘু [ laghu ] বিণ.
1 হালকা, অল্প ওজনবিশিষ্ট (আমাদের চোখে আছে লঘু পালকের ছায়া শ. ঘো.)
2 অল্প, পরিমিত, সহজপাচ্য (লঘুভোজন);
3 সামান্য (লঘু পাপ);
4 ক্ষুদ্র খর্ব (লঘুকায়);
5 অগম্ভীর (লঘু সুরের গান);
5 চিন্তাশক্তিহীন (লঘুমস্তিষ্ক, লঘুপ্রকৃতি);
7 মৃদু অথচ ক্ষিপ্র (লঘু বাতাস, লঘু পদক্ষেপ);
8. সহজবোধ্য (লঘুপাঠ);
9 নীচ, হেয় (লঘুজ্ঞান, লঘুজাতি);
10 অসার;
11 তরল
12 সূক্ষ্ম;
13 (ব্যাক.) হ্রস্বমাত্রাযুক্ত (লঘুধ্বনি, লঘুস্বর)।

[সং. √ লন্ঘ্ + উ]।

বি. লঘুতা, লঘুত্ব।

লঘুক্রিয়া বি. সামান্য ব্যাপার (তু. বহ্বারম্ভে লঘুক্রিয়া)।

লঘুগামী (-মিন্) বিণ. দ্রুত ও স্বচ্ছন্দে চলতে পারে এমন।

লঘুগুরু-জ্ঞান, লঘুগুরু-বোধ বি. বয়ঃকনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠের মধ্যে তারতম্য সম্বন্ধে ধারণা বা সেই অনুযায়ী উপযুক্ত আচরণ।

লঘুচিত্ত, লঘুচেতা (-তস্) বিণ. সংকীর্ণমনা; গাম্ভীর্যহীন; ছ্যাবলা।

লঘুজ্ঞান বি. তুচ্ছ বা হেয় বলে মনে করা।

লঘুত্রিপদী বি. বাংলা ছন্দবিশেষ।

লঘুপদে ক্রি-বিণ. হালকা অথচ ক্ষিপ্র পায়ে।

লঘুপাক বিণ. সহজে হজম হয় এমন, সহজপাচ্য (লঘুপাক খাবার)।

লঘুভোজন বি. হালকা বা সহজপাচ্য আহার।

লঘুসংগীত বি. হালকা ধরনের সংগীত।

লঘুহস্ত বিণ. শীঘ্রকারী, ক্ষিপ্রহস্ত।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...