লব্ধ

লব্ধ [ labdha ] বিণ. লাভ করেছে বা করা হয়েছে এমন, প্রাপ্ত, অর্জিত (পরিশ্রমলব্ধ অর্থ)।

[সং √ লভ্ + ত]।

স্ত্রী. লব্ধা।

লব্ধকাম বিণ. মনোরথ বা কামনা সফল বা পূর্ণ হয়েছে এমন।

লব্ধপ্রতিষ্ঠ বিণ. প্রতিষ্ঠা লাভ করেছে এমন, খ্যাতিমান।

লব্ধপ্রবেশ বিণ. ভিতরে প্রবেশ করেছে এমন, প্রবিষ্ট।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...