রোল

রোল [ rōla ] বি. অব্যক্ত শব্দ; শোরগোল, চিত্কার (হাসি কান্নার রোল, কলরোল)।

[হি. রোর]।

রোল [ rōla ] বি. নামের ক্রমিক তালিকা।

[ইং. roll]।

রোলনম্বর বি. নামের ক্রমিক নম্বর বা সংখ্যা।

রোল [ rōla ] বি. ডিম মাংস বা সবজির পুর দেওয়া পাটিসাপটার মতো মুড়ে তেল বা ঘিয়ে ভেজে তৈরি ময়দার খাবারবিশেষ।

[ইং. roll (মোড়া অর্থে)]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...