রোষ

রোষ [ rōṣa ] বি. ক্রোধ, কোপ, রাগ (রোষকষায়িত নেত্র)।

[সং. √ রুষ্ + অ]।

রোষকষায়িত বিণ. ক্রোধে আরক্ত।

রোষণ বি. কোপ, ক্রোধন, রেগে যাওয়া।

রোষাগ্নি, রোষানল বি. ক্রোধের তেজ জ্বালা বা দাহ; তীব্র ক্রোধ।

রোষাবিষ্ট বিণ. ক্রুদ্ধ হয়েছে এমন।

স্ত্রী. রোষাবিষ্টা।

রোষিত বিণ. রাগানো হয়েছে এমন, কোপিত।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...