রত্ন

রত্ন [ ratna ] বি.
১. মণিমাণিক্যাদি বহুমূল্য মণিমুক্তা;
২. (আল.) শ্রেষ্ঠ বস্তু, কোনো শ্রেণি বা জাতির মধ্যে যা শ্রেষ্ঠ বা উত্কৃষ্ট (রমণীরত্ন, ভারতরত্ন);
৩. সমুদ্রমন্হনে লব্ধ লক্ষ্মী-কৌস্তুভ-পরিজাত ইত্যাদি চোদ্দোটি অমূল্য ও অলৌকিক বস্তু।

[সং. √ রম্ + ন]।

রত্নখচিত বিণ. মণিমাণিক্যাদি দিয়ে সাজানো, মণিময়।

রত্নগর্ভ বিণ. মধ্যে রত্ন আছে এমন রত্নময়।

☐ বি. সমুদ্র।

রত্নগর্ভা বিণ. (স্ত্রী.) অসাধারণ গুণবান সন্তানের জননী।

☐ বি. পৃথিবী।

রত্নগিরি বি. সুমেরু পর্বত।

রত্নজীবী (-বিন্) বিণ. মণিকার, রত্নব্যবসায়ী।

রত্নদ্বীপ বি. প্রবালদ্বীপ।

রত্নপ্রভ বিণ. রত্নের মতো দীপ্তিশালী বা উজ্জ্বল।

রত্নপ্রভা বি. হীরা-মাণিক্যাদির দীপ্তি বা ঔজ্জ্বল্য।

☐ বিণ. (স্ত্রী.) রত্নের মতো উজ্জ্বল বা দীপ্তিযুক্ত।

রত্নপ্রসবিনী, রত্নপ্রসূ বিণ. (স্ত্রী.)
১. রত্ন প্রসব করে এমন, মণিমাণিক্যাদি উত্পাদনকারিণী, রত্নগর্ভা;
২. (আল.) সুসন্তানবতী।

রত্নবনিক বি. মণিমুক্তার কারবারি, মণিকার, জহরি।

রত্নভাণ্ডার বি. প্রচুর রত্নের আধার।

রত্নমণ্ডিত – রত্নখচিত -র অনুরূপ।

রত্নময় বিণ. ১. রত্নপূর্ণ; ২. রত্নদ্বারা নির্মিত বা গঠিত।

স্ত্রী. রত্নময়ী।

রত্নসূ বিণ. (স্ত্রী.) রত্নপ্রসবিণী।

রত্নাকর বিণ.
১. রত্নের খনি;
২. সমুদ্র;
৩. (রামায়ণে বর্ণিত) বাল্মীকির পূর্বনাম।

রত্নাবলী বি.
১. রত্নসমূহ;
২. রত্নহার;
৩. সংস্কৃত নাট্যগ্রন্হবিশেষ।

রত্নাভরণ, রত্নালংকার বি. জড়োয়া গৃহনা, রত্নখচিত গহনা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...