যৎ

যত্ [ yat ] (যৎ) বি. সংগীতের; ১৪ মাত্রার তালবিশেষ।
[সং. যতি]।

যত্ [ yat ] বিণ.
১. যে (যত্কালে);
২. যা (যদিচ্ছা)।

[সং. যদ্]।

যত্কালে ক্রি-বিণ. যে সময়ে।

যত্কিঞ্চিত্, যত্সামান্য বিণ.
১. কিছু পরিমাণ;
২. অত্যল্প;
৩. একটুমাত্র (যত্সামান্য টাকা)।

যত্পরিমাণ বিণ. যে পরিমাণ, যতটা, যতটুকু।

যত্পরোনাস্তি বিণ. ক্রি-বিণ. যারপরনাই, অত্যন্ত, নিরতিশয় (যত্পরোনাস্তি পরিশ্রম, যত্পরোনাস্তি ক্লান্ত, যত্পরোনাস্তি আনন্দ)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post