জীর্ণ

জীর্ণ [ jīrṇa ] বিণ.
১. সর্বদা ব্যবহারে ক্ষয়প্রাপ্ত বা ব্যবহারের অযোগ্য (জীর্ণ বস্ত্র);
২. শীর্ণ হয়েছে এমন (জীর্ণদেহ);
৩. জারিত (জীর্ণ লৌহ);
৪. হজম হয়েছে এমন (জীর্ণ অন্ন)।

[সং. √ জৃ + ত]।

স্ত্রী. জীর্ণা।

বি. জীর্ণতা।

জীর্ণদশা বি. ভগ্ন অবস্হা।

জীর্ণসংস্কার বি. ভগ্ন বা ক্ষয়প্রাপ্ত বস্তুর মেরামত।

জীর্ণোদ্ধার বি. জীর্ণ বস্তুর মেরামত, জীর্ণসংস্কার।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post