জ্যোতি

জ্যোতি [ jyōti ] (-তিস্, তিঃ) বি.
১. আলোক;
২. দীপ্তি;
৩. গ্রহনক্ষত্রাদি (জ্যোতিঃপুঞ্জ);
৪. দৃষ্টিশক্তি (চোখের জ্যোতি)।

[সং. √ দ্যুত্ + ইস্]।

জ্যোতিঃপথ বি.
১. জ্যোতিতে পূর্ণ পথ;
২. সূর্যচন্দ্রের পরিভ্রমণ পথ।

জ্যোতিঃপুঞ্জ বি. আকাশের দীপ্তিমান গ্রহনক্ষত্রাদি।

জ্যোতিঃশাস্ত্র জ্যোতির্বিদ্যা -র অনুরূপ।

জ্যোতিরিঙ্গণ বি. জোনাকি পোকা, খদ্যোত।

জ্যোতির্বিদ, জ্যোতির্বেত্তা বিণ. বি.
১. জ্যোতিঃশাস্ত্রজ্ঞ;
২. জ্যোতিষী।

জ্যোতির্বিদ্যা বি.
১. গ্রহনক্ষত্রাদিসম্বন্ধীয় বিজ্ঞানশাস্ত্র astronomy;
২. গ্রহনক্ষত্রাদির গতি, স্হিতি ও সঞ্চার অনুসারে শুভাশুভ নিরূপণবিষয়ক শাস্ত্র, astrology.

জ্যোতির্মণ্ডল বি. যাবতীয় গ্রহনক্ষত্রের সমষ্টি।

জ্যোতির্ময় বিণ. জ্যোতিঃপূর্ণ, দীপ্তিময় (‘জ্যোতির্ময় টিকা মলিন ললাটে’: রবীন্দ্র)।

স্ত্রী. জ্যোতির্ময়ী।

জ্যোতিশ্চন্দ্র বি.
১. রাশিচক্র;
২. জ্যোতির্মণ্ডল।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...