খাতির

খাতির [ khātira ] বি.
১. সম্মান, সমাদর, কদর (সেখানে সে খুব খাতির  পেল);
২. প্রভাব (তার খাতিরেই কাজটা হল);
৩. সৌহার্দ্য, সম্প্রীতি (তার সঙ্গে আমার  যথেষ্ট খাতির আছে) ;
৪. কারণ, গরজ, নিমিত্ত (সত্যের খাতিরে বলতেই হয়, চাকরির  খাতিরে)।

[আ. খাতর্]।

খাতির করা ক্রি. বি. সমাদর বা আপ্যায়ন করা।

খাতির জমা বি.  নিশ্চয়তা; দৃঢ ধারণা; নিশ্চিন্ততা।

☐ বিণ. নিশ্চিন্ত।

খাতিরদারি বি. সমাদর; আতিথ্য।

খাতির  নাদারত, খাতির নাদারদ বিণ. যে কাউকে খাতির করে কথা বলে না, যে কারও খাতিরে উচিত 
কথা বলতে পিছপা নয়; স্পষ্ট বক্তা।

☐ বি. উপেক্ষা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...