খান

খান খাঁ-এর রূপভেদ।

খান [ khāna ] বি. স্হান, জায়গা (এইখান, কোনখানে)।

[ফা. খানহ্]।

খান [ khāna ] (নির্দেশক) অব্য. খণ্ড, টুকরো, সংখ্যাপরিমাণ, খানা  (একখান, খানকয়েক)।

[সং. খণ্ড]।

খানকতক বি. বিণ. কয়েকটা (খানকতক শাড়ি)।

খানখান অব্য. টুকরো টুকরো, খণ্ড খণ্ড (ভেঙে খানখান করেছে)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...