খুঁটি

খুঁটি [ khunṭi ] বি.
১. কাঠের বা বাঁশের থাম (খুঁটি পুঁতে রেখেছে);
২. বড় গোঁজ  বা কীলক (গোরুর খুঁটি) ;
৩. সীমানা নির্দেশের জন্য পোঁতা গোঁজ বা থাম;
৪. (আল.)  মুরুব্বি, পৃষ্ঠপোষক (খুঁটির জোরে চাকরি)।

[সং. কূট? ক্ষোড? প্রা. বাং. খুণ্টি]।

খুঁটি  গাড়া ক্রি. বি.
১. তীরের খুঁটিতে নৌকা বাঁধা;
২. (আল.) স্হায়ী হয়ে বসা,  পাকাপাকিভাবে বসা (সাধুবাবা বটতলায় খুঁটি গেড়ে বসেছেন)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...