হেলা

হেলা [ hēlā ] ক্রি. ঝোঁকা, নড়া, একপাশে নত হওয়া।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

[তু. হি. √ হিল্না]।

হেলন বি. হেলে পড়া; হেলে থাকা অবস্হ়া।

হেলান (উচ্চা. হ্যালান্) বি. হেলে অবস্হ়ান; ঠেসান (হেলান দেওয়া)।

হেলানো ক্রি. ঝোঁকানো; এক পাশে নোয়ানো।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

হেলা [ hēlā ] বি.
অবজ্ঞা, ঘৃণা, অশ্রদ্ধা;
অক্লেশ, অবলীলা (‘হেলায় লঙ্কা করিল জয়’: দ্বিজেন্দ্র)।

[সং. √ হেড়্ + অ + আ]।

হেলন বি. অবহেলা করা; অবজ্ঞা।

হেলাফেলা বি. তুচ্ছ-তাচ্ছিল্য (‘করিস নে আর হেলাফেলা’)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post