হৃদয়

হৃদয় [ hṛdaẏa ] বি.
১ বক্ষস্হল; বুকের অভ্যন্তরভাগ;
২ মন, অন্তঃকরণ, চিত্ত।

[সং. √ হৃ + অয়, দ্ আগম]।

হৃদয়গত বিণ. মনোগত।

হৃদয়গ্রাহী (-হিন্) বিণ. মনোরম, চিত্তাকর্ষক।

হৃদয়ংগম বিণ. মনে প্রবিষ্ট; বোধগম্য, উপলব্ধি করা হয়েছে এমন।

হৃদয়জ বিণ. হৃদয় হতে উত্পন্ন বা হৃদয়ে জাত।

হৃদয়বল্লভ বিণ. প্রাণপ্রিয়।

☐ বি. পতি; প্রণয়ী।

হৃদয়বল্লভা বি. (স্ত্রী.) প্রাণপ্রিয়া; পত্নী; প্রণয়িনী।

হৃদয়বান (-বত্) উদারচিত্ত, মহাপ্রাণ, মহানুভব; সহানুভূতিশীল।

হৃদয়বিদারক বিণ. অত্যন্ত শোকজনক; মর্মভেদী।

হৃদয়বৃত্তি বি. মনের ব্যাপার, চিত্তবৃত্তি।

হৃদয়বেদনা, হৃদয়ব্যথা বি. মর্মযন্ত্রণা, মনঃকষ্ট।

হৃদয়ভেদী (-দিন্) বিণ. অতীব দুঃখজনক, মর্মান্তিক, মর্মপীড়াদায়ক।

হৃদয়শূন্য, হৃদয়হীন বিণ. নির্দয়, নির্মম।

হৃদয়াবেগ বি. চিত্তের চঞ্চলতা বা উদ্দীপনা, emotion.

হৃদয়ালু বিণ. হৃদয়বান, অত্যন্ত কোমলভাব প্রবণ।

হৃদয়েশ বি. প্রাণেশ্বর; পতি; প্রণয়ী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post