হীন

হীন [ hīna ] বিণ.

বিরহিত, শূন্য (পিতৃহীন, ভাগ্যহীন, তৃপ্তিহীন);

নীচ, অধম, হেয়, ঘৃণার্হ (হীন চরিত্র, ‘নহি কভু হীন’);

দুর্দশাগ্রস্ত, দীন, দরিদ্র (হীনাবস্হা);

অত্যধিক নতভাব-যুক্ত (হীনভাবে আবেদন);

ক্ষীণ, হ্রাসপ্রাপ্ত (হীনবল, হীনপ্রভ)।

[সং. √ হা + ত]।

স্ত্রী. হীনা

হীনতা বি. (‘স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়’, দাসত্বের হীনতা)।

হীনপ্রাণ বিণ. সংকীর্ণচেতা; মুমূর্ষু; অল্পজীবী।

স্ত্রী. হীনপ্রাণা

হীনমন্যতা বি. নিজের সম্পর্কে হীনতাবোধ, inferiority complex.

হীনযান বি. বৌদ্ধধর্মের প্রাচীন শাখা; পালি ত্রিপিটকে বর্ণিত বৌদ্ধমত (তু. মহাযান)।

হীনাবস্হ বিণ. দুর্দশাগ্রস্ত, দরিদ্র, দীন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post