হিত

হিত [ hita ] বি. উপকার, কল্যাণ।

☐ বিণ. কল্যাণকর, উপকারী।

[সং. ধা + ত]।

হিতকথা বি. যে-কথা মানলে উপকার হয়; সদুপদেশ।

হিতকর বিণ. মঙ্গলজনক, উপকারী। স্ত্রী. হিতকরী।

হিতকারী (-রিন্) বিণ. বি. মঙ্গলকারী, উপকারক।

স্ত্রী. হিতকারিণী।

হিতবাদী (-দিন্) বিণ. হিতকথা বলে এমন, সদুপদেশক।

হিতসাধন বি. কল্যাণ বা উপকার করা।

হিতাকাঙ্ক্ষী (-ঙ্ক্ষিন্), হিতার্থী (র্থিন্) বিণ. বি. হিতকামনাকারী।

হিতাহিত বি. উপকার ও অপকার।

হিতাহিত জ্ঞান বি. ভালোমন্দবোধ, কীসে উপকার এবং কীসে ক্ষতি হবে সে সম্বন্ধে চেতনা।

হিতৈষণা, হিতৈষা, হিতৈষিতা বি. হিতসাধন করবার ইচ্ছা।

হিতৈষী (-ষিন্) বিণ. হিতসাধনে ইচ্ছুক।

স্ত্রী. হিতৈষিণী।

হিতোপদেশ বি. কল্যাণকর উপদেশ।

হিতোপদেষ্টা (-ষ্টৃ) বিণ. কল্যাণকর উপদেশ দেয় এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...