হাতা

হাতা [ hātā ] বি.

এলাকা, ঘেরাও করা সীমা (বাড়ির হাতা);
(আল.) অধিকার, কবল। [আ. হত্তা]।

হাতা [ hātā ] বি.

বড়ো চামচ;

লম্বা ডাঁটের সঙ্গে যুক্ত ছোটো বাটি;

জামার হাত। [হাত দ্র]।

ফুলহাতা বিণ. (জামা সম্বন্ধে) কবজি পর্যন্ত হাতাবিশিষ্ট।

হাফ হাতা বিণ. (জামা সম্বন্ধে) কনুই পর্যন্ত হাতাবিশিষ্ট।

হাতা, হাতানো [ hātā, hātānō ] ক্রি.

হস্তগত করা, অধিকার করা;

আত্মসাত্ করা (হাতিয়ে নেওয়া);

হাতড়ানো।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...