লাঠি

লাঠি [ lāṭhi ] বি. হাতে ধরার উপযুক্ত মূলত বাঁশ বা কাঠের লম্বা টুকরো, যষ্টি, লগুড়।

[প্রা. লট্ঠি > সং. ষষ্টি]।

লাঠিখেলা বি. লাঠি নিয়ে লড়াই-লড়াই খেলা।

লাঠিয়াল, লেঠেল বি. লাঠি নিয়ে যুদ্ধ করতে পটু ব্যক্তি।

লাঠিয়ালি, লেঠেলি বি. লাঠিয়ালের বৃত্তি।

লাঠিসোঁটা বি. লাঠি ও তত্সদৃশ বস্তু।

লাঠ্যৌষধি বি. লাঠির প্রহাররূপ ওষুধ বা সংশোধনের উপায়, অর্থাত্ লাঠি দিয়ে মেরে অপরাধের প্রতিকার।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...