লতা

লতা [ latā ] বি.
1 যে-উদ্ভিদ অবলম্বনের জন্য অন্য কিছুকে জড়িয়ে বাড়ে, ব্রততী, বল্লরি;
2 (আল.) লতার প্রকৃতিযুক্ত বস্তু (দেহলতা, অসিলতা, আশালতা)।

☐ ক্রি. (বাং.) লতিয়ে ওঠা, লতানো।

[সং. √ লত + অ + আ]।

লতাকুঞ্জ বি. লতায় ঘেরা বাগান।

লতাগৃহ বি. লতামণ্ডিত নিকুঞ্জ বা ঘর।

লতানে, লতানিয়া বিণ.
1 লতার তুল্য;
2 লতার মতো প্রসারিত বা প্রসরণশীল।

লতানো ক্রি. বি. লতার মতো প্রসারিত হওয়া (লতিয়ে উঠেছে)।

☐বিণ. উক্ত অর্থে।

লতাপাতা বি. গাছের লতা ও পাতা; গাছ ও গাছের পাতা।

লতাপাশ বি. লতা দিয়ে তৈরি জাল।

লতাবিতান বি. লতাগৃহ, লতাকুঞ্জ।

লতামণ্ডপ বি. লতাপল্লব দিয়ে রচিত মণ্ডপ, লতাগৃহ।

লতায়িত বিণ. লতার মতো প্রসারিত।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...