রীতি

রীতি [ rīti ] বি.
1 প্রণালী, পদ্ধতি (চিকিত্সার রীতি);
2 প্রথা, ধারা, দস্তুর (সমাজের রীতি);
3 প্রকৃতি, স্বভাব, আচরণ (এ তোমার কেমন রীতি?);
4 রচনাপ্রণালী (গদ্যরীতি);
5 গতিক, ধরন।

[সং. √ রী + তি]।

রীতিনীতি বি.
1 আচার-ব্যবহার;
2 প্রথা;
3 মতবাদ।

রীতিবিরুদ্ধ বিণ. প্রথার সঙ্গে বিরোধ বা অমিল আছে এমন, প্রথাবিরুদ্ধ।

রীতিমতো ক্রি-বিণ. যথারীতি, রীতি অনুসারে (রীতিমতো খেয়েছে)।

☐ বিণ-বিণ. ভালোরকম, অতিশয় (রীতিমতো ক্লান্ত, রীতিমতো অভদ্র, রীতিমতো পাগল)।

রীতিসম্মত বিণ. রীতি অনুযায়ী, রীতি বা প্রথার সঙ্গে সংগতি আছে এমন।

রীতিসিদ্ধ বিণ. প্রথার সঙ্গে সংগতি আছে এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...