রাত

রাত [ rāta ] বি. রাত্রি (‘রাতের বেলা গান এল মোর মনে’: রবীন্দ্র)।

[সং. রাত্রি]।

রাত কাটানো ক্রি. বি. রাত্রি যাপন বা অতিবাহিত করা।

রাতকানা বিণ. দিনে দেখতে পেলেও রাত্রে ভালো দেখতে পায় না এমন।

রাতজাগা বিণ. রাত্রে ঘুমায় না এমন (রাতজাগা পাখি)।

রাতদিন ক্রি-বিণ. সর্বদা দিনরাত।

রাতদুপুর বি. গভীর বা নিশীথ রাত্রি।

রাত পোহানো ক্রি. বি. রাত্রি শেষ হওয়া, রাত শেষ হয়ে ভোর হওয়া।

রাতবিরেত বি. রাত্রিকাল, রাতের সময় (রাতবিরেতে বাইরে যেয়ো না)।

রাতভর, রাতভোর ক্রি-বিণ. সারা রাত ধরে (রাতভর বৃষ্টি)।

রাতা-রাতি ক্রি-বিণ.
1 রাত্রির মধ্যে, রাত থাকতে থাকতে;
2 (আল.) অতি অল্প সময়ের মধ্যে (রাতারাতি বড়োলোক হওয়া)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...