রাঙা

রাঙা [ rāṅā ] বিণ.
১. রক্তবর্ণ, লাল (রাঙা জবা, রাঙা চরণ);
২. ফরসা, গৌরবর্ণ (রাঙা বউ)।

[সং. রঙ্গ + বাং. আ]।

রাঙাআলু বি. লাল রঙের লম্বাটে এবং মিষ্টিস্বাদের কন্দবিশেষ।

রাঙানো ক্রি. বি.
১. ক্রোধে রক্তবর্ণ করা (চোখ রাঙানো);
২. লাল রঙে রঞ্জিত করা;
৩. রঞ্জিত করা (কাপড় রাঙানো);
৪. আলোকিত বা উজ্জ্বল করা (পুবের আকাশ রাঙিয়ে সূর্য উঠল)।

☐ বিণ উক্ত সব অর্থে।

রাঙাবাস বি. গেরুয়া বস্ত্র।

রাঙামাটি বি. গিরিমাটি।

রাঙামুলো বি.
১. লাল রঙের মুলো;
২. (আল.) সুদর্শন কিন্তু গুণহীন ব্যক্তি।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...