রবি

রবি [ rabi ] বি. সূর্য, যে নক্ষত্রের চারদিকে পৃথিবী ঘোরে।

[সং. √ রু + ই]।

রবিকর বি. সূর্যের রশ্মি বা আলো।

রবিচ্ছবি বি. সূর্যের দীপ্তি বা শোভা।

রবিতনয়, রবিনন্দন, রবিসুত বি. ১. সূর্যের পুত্র; ২. শনি; ৩. যম; ৪. কর্ণ।

স্ত্রী. রবিতনয়া, রবিনন্দিনী, রবিসুতা।

বি. (স্ত্রী.) সূর্যের কন্যা; যমুনা।

রবিবর্ষ বি. (জ্যোতি.) এক নক্ষত্র থেকে যাত্রারম্ভ করে সমস্ত রাশিচক্র পরিক্রমণ করে আবার সেই নক্ষত্রে সঞ্চারিত হতে সূর্যের যে সময় লাগে।

রবিবার, রবিবাসর বি. সপ্তাহের প্রথম দিন, সোমবারের পূর্বদিন।

রবিমণ্ডল বি. সূর্যের পরিধি বা পরিবেশ।

রবিমার্গ বি. সূর্যের পরিক্রমণ পথ।

রবিরশ্মি – রবিকর, সূর্যের রশ্মি বা আলো।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post