যত্ন

যত্ন [ yatna ] বি.
১. পরিশ্রমসহকারে চেষ্টা, প্রয়াস (চাকরি পেতে হলে যত্ন চাই
২. সানুরাগ মনোযোগ (পড়াশুনায় যত্ন, দেহের যত্ন, সন্তানের যত্ন);
৩. সেবা, শুশ্রূষা (রোগীর যত্ন)।

[সং. √ যত্ + ন]।

যত্নআত্তি বি. আদর, খাতির (কুটুম্বকে যত্নআত্তি করা)।

যত্নপূর্বক ক্রি-বিণ. যত্নের সঙ্গে, সযত্নে।

যত্নবান (-বত্), যত্নশীল বিণ. যত্নকারী, সচেষ্ট।

স্ত্রী. যত্নবতী, যত্নশীলা।

যত্নাভাব বি. য়ত্ন বা চেষ্টার অভাব।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...