ঝাঁকা

ঝাঁকা [ jhānkā ] বি. বেতে বা বাঁশে তৈরি মোট বয়ার বড় ঝুড়ি (ঝাঁকা-বোঝাই আম)।

[হি. ঝাঁকা]।

ঝাঁকা, ঝাঁকানো [ jhānkā, jhānkānō ] ক্রি. সবেগে নাড়া দেওয়া (গাছের ডাল ধরে ঝাঁকাচ্ছে); দেহ সবেগে নাড়ানো (মাথা ঝাঁকিয়ে বলল)।

☐ বি. নাড়া (বাতাস গাছগুলোকে প্রবল ঝাঁকা দিচ্ছে)।

[বাং. √ ঝাঁক্ + আ, নো]।

ঝাঁকরানো ক্রি. জোরে নাড়ানো বা ঝাঁকানো।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

ঝাঁকানি, ঝাঁকরানি, ঝাঁকুনি বি. জোর নাড়া বা আন্দোলন (গোরুর গাড়ির ঝাঁকুনি)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...