জোগান

জোগান, (বর্জি.) যোগান [ jōgāna, (barji.) yōgāna ] বি. সরবরাহ (দুধের জোগান)।

[জোগাড় দ্র]।

জোগান দেওয়া ক্রি. বি. সরবরাহ করা (লোকটি আমাকে নিয়মিত খবর জোগান দেয়)।

জোগানো, যোগানো ক্রি. বি.
1 সরবরাহ করা (কথা জোগায় না, টাকা জোগাবে কে?);
2 প্রয়োজন মেটানো।

জোগানদার, জোগানে বিণ. সরবরাহকারী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...