জীবন

জীবন [ jībana ] বি.
1 প্রাণ;
2 প্রাণধারণ (জীবনকাল, জীবনযাত্রা);
3 জীবনকাল (আজীবন);
4 আয়ু (জীবন ফুরিয়ে এল);
5 প্রাণস্বরূপ অতি প্রিয়পাত্র (‘জীবনস্বরূপা সে স্বামীর শিরোমণি’: ভা. চ.);
6 জল।

[সং. √ জীব্ + অন]।

জীবনকাল বি. আয়ুষ্কাল, জীবদ্দশা।

জীবনচরিত, জীবনবৃত্তান্ত বি. (কারও) জীবনের ঘটনাবলি ও চরিত্রের বিবরণ, জীবনী।

জীবনজিজ্ঞাসা বি. জীবন বা জগত্ সম্পর্কে প্রশ্ন কৌতূহল বা অনুসন্ধান।

জীবনদর্শন বি. জীবনের স্বরূপ ও উদ্দেশ্য সম্পর্কে বোধ ও ধারণা; জীবনের স্বরূপ অবধারণ।

জীবনপ্রবাহ বি. সংসারস্রোত, জীবনযাপন, বহমান শ্রোতোরূপ জীবন (‘জীবনপ্রবাহ বহি কালসিন্ধু পানে ধায়’: মধু)।

জীবনবিজ্ঞান — জীববিজ্ঞান -এর অনুরূপ।

জীবনবিমা বি. যে বিমা-চুক্তিতে নির্দিষ্ট মেয়াদের শেষে বিমাকারী বা তার মৃত্যু ঘটলে তার উত্তরাধিকারী টাকা পায়।

জীবনবেদ বি. জীবনের মূলমন্ত্র ও নিয়ন্ত্রক নীতি।

জীবনযাত্রা বি. জীবিকানির্বাহ, সংসার চালানো।

জীবনযাপন বি. জীবন কাটানো।

জীবনযৌবন বি. জীবন ও যৌবন; প্রাণ ও তারুণ্য।

জীবনসঙ্গী বি. 1 সারা জীবনের সঙ্গী, চিরসহচর; 2 স্বামী।

স্ত্রী. জীবনসঙ্গিনী।

জীবনস্মৃতি বি. আত্মচরিত, নিজের জীবনের স্মৃতিচারণা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...