জিজ্ঞাসা

জিজ্ঞাসা [ jijñāsā ] বি. 1 জানবার ইচ্ছা, কৌতূহল; 2 প্রশ্ন, অনুসন্ধান (একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই)।

☐ ক্রি. (কাব্যে) জিজ্ঞাসা বা প্রশ্ন করা, শুধানো (‘হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন?’: নজরূল)।

[সং. √ জ্ঞা + সন্ + অ + আ]।

জিজ্ঞাসাবাদ বি. প্রশ্ন; জেরা; খোঁজখবর।

জিজ্ঞাসক বিণ. জিজ্ঞাসাকারী, প্রশ্নকর্তা।

জিজ্ঞাসন বি. জিজ্ঞাসা করা।

জিজ্ঞাসনীয় বিণ. জিজ্ঞাসার যোগ্য।

জিজ্ঞাসিত বিণ. (যা বা যাকে) জিজ্ঞাসা করা হয়েছে এমন, পৃষ্ট।

জিজ্ঞাসু বিণ. জিজ্ঞাসাকারী; কৌতূহলী, অনুসন্ধিত্সু।

জিজ্ঞাস্য বিণ. জিজ্ঞাসার বিষয়ীভূত (এটাই আপনার কাছে আমার জিজ্ঞাস্য); অনুসন্ধেয়।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...