জাল

জাল1 [ jāla1 ] বিণ.
1 কৃত্রিম, মেকি (জাল টাকা, জাল ওষুধ);
2 ছদ্মবেশী, কপট (জাল সন্ন্যাসী)। [আ. জাল]।

জাল করা ক্রি. বি. ঠকানোর জন্য কৃত্রিম বা নকল জিনিস তৈরি করা (‘আরেকটি তো তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে’: সু. রা.)।

জাল2 [ jāla2 ] বি.
1 লোহার তার সুতো প্রভৃতি দিয়ে ফাঁক ফাঁক করে বোনা ফাঁদবিশেষ (মাছ-ধরা জাল, তারের জাল);
2 সূত্রনির্মিত অতি সূক্ষ্ম আবরণ (মাকড়সার জাল);
3 ফাঁদ (জাল পাতা);
5কুহক, মোহিনীশক্তি (ইন্দ্রজাল, মায়াজাল);
6 সমূহ (স্নায়ুজাল, যুক্তিজাল)।

[সং. √ জাল্ + অ]।

জালজীবী (-বিন্) বি. জেলে।

জালপাদ বিণ. পায়ের আঙুল পাতলা চামড়ার আবরণে সংযুক্ত থাকে এমন (জালপাদ পাখি)।

☐ বি. হাঁসজাতীয় পাখি।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post