খালি

খালি [ khāli ] বি. (মুস.) মাসি, খালা।

[দেশি]।

খালি [ khāli ] বিণ.
১. শূন্য, রিক্ত, নিঃশেষ (খালি হাত, খালি কলসি); 
২. ফাঁকা (খালি কামরা);
৩. কেবল, ক্রমাগত (খালি বায়না, খালি কান্না)।

☐  ক্রি-বিণ.
১. কেবল, শুধু, মাত্র (খালি বসব, আমি খালি দেখব);
২. সর্বদা (ছেলেটা  খালি কাঁদছে)।

[আ. খালী]।

খালি খালি ক্রি-বিণ. অনর্থক (খালি খালি আমাকে বকছ)। 

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...