খাপ

খাপ [ khāpa ] বি.
১. অস্ত্র রাখার আধার (খাপ থেকে তরোয়াল বার করল);
২.  কোষ, আধার (চশমার খাপ);
৩. মিল, সামঞ্জস্য (খাপ খাওয়া);
৪. ঘনত্ব, ঠাসবুনন  (কাপড়ের খাপ, খাপযুক্ত কাপড়)।

[< ফা. খাম্]।

খাপছাড়া বিণ. বেমানান, অসংলগ্ন,  অপ্রাসঙ্গিক, অসম্বন্ধ (খাপছাড়া বর্ণনা); অদ্ভুত (খাপছাড়া স্বভাবের লোক)।

খাপা ক্রি.
১.  খাপ খাওয়া, সামঞ্জস্যপূর্ণ বা সংগতিপূর্ণ হওয়া;
২. ছোট হয়ে যাওয়া (কাচলে কাপড়টা খেরে  যাবে কি?)।

☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

খাপানো ক্রি. বি. খাপ খাওয়ানো, মানানো;  খাপি করা।

খাপি বিণ. ঠাসবুননযুক্ত; মোটা (খাপি ধুতি)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...