খানা

খানা [ khānā ] অব্য. টুকরো, খণ্ড, খান (‘একখানা দিলে নিমেষ ফেলিতে  তিনখানা করে আনে’: রবীন্দ্র); সংখ্যা-পরিমাণ, সংখ্যামাত্র (পাঁচখানা); বস্তু বা বিষয়ের  নির্দেশকবিশেষ (বইখানা দাও)।

[সং. খণ্ড]।

খানা [ khānā ] বি. গর্ত, খাদ, ছোট জলাশয় (গাড়িটা খানায় পড়েছে,  খানাখন্দ দেখে গাড়ি চালিয়ো)।

[পো. cana]।

খানাখন্দ, খানাখোঁদল বি. গর্ত খাদ ইত্যাদি।

খানা [ khānā ] বি. স্হান, কক্ষ বা গৃহ (ডাক্তারখানা, গোসলখানা)।

[ফা.  খানা (=বাড়ি)]।

খানাতল্লাশ, খানাতল্লাশি বি. (অপরাধীর বা আপত্তিকর বস্তুর সন্ধানে) গৃহাদি  অনুসন্ধান।

[ফা. খানা + আ. তলাশা]।

খানা [ khānā ] বি.
১. মুসলমানি বা বিলাতি কায়দায় রান্না-করা খাবারদাবার  (আজ কোথায় খানা খাবে?);
২. ভোজ (খানাপিনা ভালোই হয়েছে)।

[হি. খানা]।

খানাপিনা –বি. পানভোজন; আহারাদি।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...