অফলদায়ক

অফলদায়ক, অফলপ্রসূ–বিণ. কোনো ফল দেয় না এমন; নিষ্ফল, ব্যর্থ; অনর্থক।

অবন্ধু

অবন্ধু [ abandhu ] বিণ. বন্ধুহীন; নির্বান্ধব; অসহায়। বি. বন্ধু নয় এমন ব্যক্তি (কে বন্ধু কে অবন্ধু)। [সং. ন + বন্ধু]।

অফল

অফল [ aphala ] বিণ. ফল নেই এমন, নিষ্ফল; ব্যর্থ (অফল পরিশ্রম)। (আ. বাং.) বি. ফল নয় (অ-ফল)। [সং. ন + ফল]।

অবন্ধন

অবন্ধন [ abandhana ] বি. বন্ধনের অভাব, বন্ধনহীনতা; মুক্তি। [সং. ন + বন্ধন]।

অপ্সরা

অপ্সরা, (অশু. কিন্তু চলিত) অপ্সরী [ apsarā (aśu.) apsarī ] বি. দেবযোনিবেশেষ; স্বর্গের বারাঙ্গনা বা বেশ্যা; সুরসুন্দরী। [সং. অপ্ + সৃ + অস্ = অপ্সরস্ = অপ্সরা]।

অপ্রেম

অপ্রেম [ aprēma ] বি. প্রেমের অভাব; প্রীতি বা প্রণয়ের অভাব (প্রেমের দ্বারা অপ্রেমকে জয় করা)। [সং. ন + প্রেম]।