অ অবকাশ অবকাশ [ aba-kāśa ] বি. বিরাম; ফুরসত, অবসর; ফাঁক; ছুটি; সুযোগ (সন্দেহের অবকাশ, লেখার অবকাশ হয়নি)। [সং. অব + √ কাশ্ + অ]।
অ অব অব১ [ aba1 ] (প্রা. মধ্য বাং.) অব্য. ক্রি-বিণ. এখন, এবার (‘সখি অব কি করব উপদেশ’: গো. দা.)। [হি.]। অব২ [ aba2 ] অব্য. নিশ্চয়তা, নিকৃষ্টতা, বিস্তার, নিম্নগতি প্রভৃতি বোঝায় এমন উপসর্গবিশেষ।
অ অবভাস অবভাস [ aba-bhāsa ] বি. ১. প্রকাশ; দীপ্তি; ২. মিথ্যাজ্ঞান বা ভ্রম আরোপ; ৩. ছল। [সং. অব + √ ভাস্ + অ]।
অ অফুরন্ত অফুরন্ত, অফুরান [ aphuranta, aphurāna ] বিণ. ফুরায় না এমন, অশেষ (অফুরন্ত অবসর, অফুরান ভালোবাসা); অপর্যাপ্ত। [সং. ন + বাং √ ফুরা + অন্ত, আন]।
অ অববোধ অববোধ [ aba-bōdha ] বি. ১. বিশেষ জ্ঞান; তত্ত্বজ্ঞান; ২. জাগরণ; উপলব্ধি। [সং. অব + √ বুধ্ + অ, ণিচ্ + অ]। বি. অববোধন। বিণ. অববোধিত।
অ অফুটন্ত অফুটন্ত [ aphuţanta ] বিণ. (ফুল ইত্যাদি সম্পর্কে) ফোটেনি এমন; (ভাত ইত্যাদি সম্পর্কে) ভালোভাবে ফোটেনি বা সিদ্ধ হয়নি এমন। [সং. ন + বাং. ফুটন্ত]।