নিষ্প্রয়োজন

নিষ্প্রয়োজন [ niṣpraẏōjana ] বিণ. অনাবশ্যক, অদরকারি, নিরর্থক। ☐ বি. (বাং.) অদরকার, অপ্রয়োজন। [সং. নির্ + প্রয়োজন]।

নিষ্প্রভ

নিষ্প্রভ [ niṣprabha ] বিণ. 1 প্রভা নেই যার, দীপ্তিশূন্য, অনুজ্জ্বল; 2 নিরুত্তেজ, নিস্তেজ। [সং. নির্ + প্রভা]। বি. নিষ্প্রভতা।

নিষ্প্রবাহ

নিষ্প্রবাহ [ niṣprabāha ] বিণ. প্রবাহ বা স্রোত নেই এমন (নিষ্প্রবাহ নদী)। [সং. নির্ + প্রবাহ]।

নিষ্প্রদীপ

নিষ্প্রদীপ [ niṣpradīpa ] বিণ. 1 প্রদীপহীন, দীপালোক নেই এমন; 2 অন্ধকার। ☐ বি. আলোকহীন রাত্রি, blackout. [সং. নির্ + প্রদীপ]।

নিষ্প্রতিভ

নিষ্প্রতিভ [ niṣpratibha ] বিণ. 1 প্রতিভাহীন, উজ্জ্বলতাহীন; ম্লান; 2 জড়বত্ (তু. অপ্রতিভ। তু. বিপ. সপ্রতিভ)। [সং. নির্ + প্রতিভা]।

নিষ্পেষিত

নিষ্পেষিত বিণ. সম্পূর্ণ চূর্ণিত, পিষ্ট, মর্দিত (শত্রুকে নিষ্পেষিত করা)।

নিষ্ঠ্যূত

নিষ্ঠ্যূত [ niṣṭhyūta ] বিণ. 1 উদ্গীর্ণ; 2 মুখ থেকে নিঃসারিত; 3 থু থু করে ফেলা হয়েছে এমন। [সং. নি + √ ষ্ঠীব্ + ত]।

নিষ্পেষ

নিষ্পেষ, নিষ্পেষণ [ niṣpēṣa, niṣpēṣaṇa ] বি. সম্পূর্ণরূপে চূর্ণন, পেষণ বা মর্দন; নিপীড়ন। [সং. নির্ + √ পিষ্ + অ, অন]। নিষ্পেষক বিণ. নিষ্পেষণকারী। নিষ্পেষিত বিণ. সম্পূর্ণ চূর্ণিত, পিষ্ট, মর্দিত (শত্রুকে নিষ্পেষিত করা)।