এ এলাচ এলাচ, এলাচি [ ēlāca, ēlāci ] বি. সুগন্ধি মশলাবিশেষ; এলা গাছের ফল. cardamom. [সং. এলা; হি. ইলাইচ]।
এ এলা এলা১ [ ēlā ] বি. এলাচ; এলাচ গাছ। [সং. √ ইল্ + অ + আ]। এলা২ [ ēlā ] ক্রি. ১. খোলা, আলগা করা; আলুলায়িত বা এলোমেলো করা (বেণী এলানো); ২. ছড়িয়ে বা বিছিয়ে দেওয়া (ধান এলানো, দেহটা একটু এলিয়ে দেই); ৩. অবশ হওয়া (এত খাটুনিতে শরীর এলিয়ে গেছে)। [সং. আলুলায়িত]।
এ এলতলা এলতলা [ ēla-talā ] (আঞ্চ.) বি. ছাঁচতলা; ঘরের বাইরে চালের নীচের জায়গা। এলতলা-বেলতলা–বি. এ জায়গা ও জায়গা, এখান-ওখান।
এ এরে এরে [ ērē ] সর্ব. (কাব্যে ও আঞ্চ.) এক, ইহাকে (‘এরে ভিখারী সাজায়ে’: রবীন্দ্র)। [বাং. এ + রে (২য়া বিভক্তি)]।