উরগ

উরগ, উরঙ্গ, উরঙ্গম [ uraga, urańga, urańgama ] বি. (বুক দিয়ে চলে বলে) সাপ। [সং. উরস্ + √ গম্ + অ]। স্ত্রী. উরগী, উরঙ্গী, উরঙ্গমী।

উরহ

উরহ–ঊরা/উর২-এর অনুরূপ।

উর

উর১ [ ura ] (বার্জি.) উরঃ বি. বক্ষস্হল, বুক। [সং. উরস্]। উর২, উরহ [ ura, uraha ] ঊরা-র অনুরূপ ।

উমেশ

উমেশ [ umēśa ] বি. উমার স্বামী অর্থাত্ শিব। [সং. উমা + ঈশ]।

উমেদারি

উমেদারি–বি. প্রার্থনা; চাকরির আশায় ভজনা করা (চাকরির উমেদারি আমার পোষাবে না)।

উমেদার

উমেদার–বি. বিণ. প্রার্থী, প্রত্যাশী। উমেদারি–বি. প্রার্থনা; চাকরির আশায় ভজনা করা (চাকরির উমেদারি আমার পোষাবে না)।

উমেদ

উমেদ, উম্মেদ [ umēda, ummēda ] বি. আশা, আকাঙ্ক্ষা (পরীক্ষায় ফাস্ট হব এমন উমেদ রাখি না)। [ফা. উম্মেদ্]। উমেদার–বি. বিণ. প্রার্থী, প্রত্যাশী। উমেদারি–বি. প্রার্থনা; চাকরির আশায় ভজনা করা (চাকরির উমেদারি আমার পোষাবে না)।

উমানো

উমানো [ umānō ] ক্রি. বি. গরম করা; তাতানো; তা দেওয়া। বিণ. তাতানো বা গরম করা বা তা দেওয়া হয়েছে এমন (উমানো ডিম)। [বাং. √উমা (সং. উষ্ণ) + আনো]।