উজান

উজান [ ujāna ] বি. স্রোতের বিপরীত দিক (উজান স্রোতে গুণ টানা); জোয়ার। [< সং. উদযান]। উজানভাটি–বি. জোয়ারভাটা। উজানি–বি. ১. উজানস্রোত, জোয়ার; ২. উঁচুভূমি; ৩. দুপুরবেলা। উজানিভাটানি–বি. অনুকূল ও প্রতিকূল স্রোত। উজানো–ক্রি. স্রোতের উলটো দিকে যাওয়া; বিপরীত দিকে যাওয়া (এখন আবার উজিয়ে অতটা পথ যেতে হবে?)। বি. বিপরীত দিকে গমন। বিণ. বিপরীত দিকে যাচ্ছে বা গেছে এমন।

উজাড়

উজাড় [ ujāḥ ] বিণ. ১. শূন্য, খালি, নিঃশেষ (পাত্র উজাড় করেছে); ২. জনহীন (কলেরায় গ্রাম উজাড় হয়ে গেছে)। [< সং. উত্ + জড় হি. উজাড়]।

উজাগর

উজাগর [ ujāgara ] বিণ. বিনিদ্র, নির্ঘুম। [< সং. উজ্জাগর]।

উজলা

উজলা–ক্রি. (কাব্যে) উজ্জ্বল হওয়া।

উজল

উজল [ ujala ] উজ্জ্বল [ujjbala ]-এর কোমল রূপ (‘নয়ন উজল’)। উজলা–ক্রি. (কাব্যে) উজ্জ্বল হওয়া।

উজবক

উজবক–উজবুক-এর অপ্র. রূপ।

উজবুক

উজবুক, (অপ্র.) উজবক [ ujabuka, (apra.) ujabaka ] বিণ. মূর্খ; আহাস্মক (উজবুকের মতো আবরণ)। [তু. উজবেগ]।

উছলা

উছলা–ক্রি. উথলে ওঠা; উদ্বেল হওয়া (‘উছলি উঠেছে রস’)।